নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামে মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কল্যাণনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে মো. আব্দুর রাজ্জাক বুলু (৬৫) এবং ১ নম্বর বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাশ গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ঠান্ডা মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু উপজেলার জামগ্রামের হাটে গরু কেনাবেচা শেষে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন চালক খুকনসহ আটজন গরু ব্যবসায়ী। ফেরার পথে কল্যাণনগর এলাকায় তাঁদের বহনকারী ভটভটির সঙ্গে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। এ সময় অন্য কয়েকজনও হালকা আঘাত পান।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন তাঁদের স্বজনেরা। রাত সাড়ে ৭টার দিকে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত বুলু ও ঠান্ডা মিয়াকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার পর আহত দুই ব্যক্তির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী কারণে মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটির বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

