বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন সোহরাব হোসেন (৪৪) নামের যুবলীগের এক সাবেক নেতা। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে সোহরাব হোসেনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহরাবের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে সোহরাব হোসেনকে দাফন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

