কুতুবদিয়ায় জেলে পাড়ায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৩ বসতঘর

কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে জেলে পাড়ার ৩৩টি বসতঘর। ঘুমন্ত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনের গ্রাস থেকে ঘরবাড়ি রক্ষা করতে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলেও ঘনবসতিপূর্ণ এলাকার একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বহু পরিবারের সারা জীবনের সঞ্চয় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত দুইটার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে দেদার জলদাসের বাড়িতে প্রথম আগুন দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একই সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয় লোকজন।

জেলে পাড়ার ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগ দেন। সম্মিলিত প্রচেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় ৩৩টি কাঁচা-পাকা ঘর।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট রাত ২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ঘরবাড়ির পাশাপাশি পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঞ্চিত অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাব। তাঁদেরই একজন পবিরন দাসের পরিবার।
পবিরন দাসের স্ত্রী নয়ন দাস জানান, তাঁর স্বামীর পিত্তথলির অস্ত্রোপচার করানোর জন্য এক লাখ টাকা ঋণ করে রেখেছিলেন তাঁরা। কিন্তু আগুনে সেই নগদ টাকা রক্ষা করা যায়নি। পুড়ে গেছে তাঁর স্বামীর স্নাতক পাসের মূল সনদসহ ঘরের সবকিছু।
চিকিৎসার জন্য জোগাড় করা টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। আগুনে ঘর হারানো অন্য পরিবারগুলোরও একইভাবে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার কামাল সিকদার জানান, আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘরগুলো এক সারিতে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৩২ থেকে ৩৩টি ঘর পুড়ে গেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালিত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

