কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মামলায় হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী মামলার হাজিরা দিয়ে সহযোগীদের নিয়ে আদালত এলাকা থেকে বের হচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন ও রনি নামে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অহিদুর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

