চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের নাছিরাবাদে নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৭) নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ খুলশী এলাকার জাকির হোসেন সোসাইটির ২৯ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মাকে পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ বলেন, বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ছন্দা শর্মা ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার বাবা মৃত হরেরাম শর্মা এবং মা মঞ্জুশ্রী শর্মা।
ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০১৩ সালে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই।
মলয় শর্মা জানান, রাতে বাসায় ফিরে তিনি স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

