হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে মারধর, অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি এবং টাকা হাতিয়ে নেওয়ার মামলায় প্রধান আসামি মো. সাইফুল ওরফে ‘ভেড়া সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল (৩০) হালিশহর থানার মধ্য রামপুর ধোপাপাড়া এলাকার শফি ড্রাইভারের ছেলে। হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. মোশাররফ হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন দৈনিক পূর্বদেশ-এর স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে হালিশহর থানার রমনা আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহের সময় তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, সাইফুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাঁকে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন সড়কে নিয়ে তাঁকে জিম্মি করা হয়।

এজাহারে বলা হয়েছে, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নেওয়ার পর আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। এরপর বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাংবাদিককে ছেড়ে দেওয়ার আগে তাঁকে জোর করে একটি ভিডিওতে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। তাঁকে হেয় করা ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করা হয়েছিল বলে এজাহারে দাবি করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে বা পুলিশের কাছে অভিযোগ জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন আবুল হোসাইন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানায়, মামলার পর এর আগে এজাহারভুক্ত আসামি সৈকত, মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। সাইফুলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা বেড়ে চার হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মঞ্জু বলেন, সাইফুল এ মামলার এক নম্বর আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

শিক্ষার্থীদের কম্পিউটার ও এআই শিক্ষা অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নকল ঘি তৈরি ও বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

