‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’, এমন বার্তা পাঠিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো এসব বার্তায় আসামি গ্রেপ্তার বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা আসে। ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে পাঠানো এসব বার্তায় বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই ভয়ভীতি দেখানো হয়।
একটি ইংরেজি বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় পাঠানো বার্তায় হুমকি দিয়ে বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’। পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করার জন্যও সতর্ক করা হয়। বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে’।
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি নিজের জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা চিন্তা করে যেন গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকেন। অন্যথায় তাঁকে রক্ষা করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সবশেষে ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এসব বার্তার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদক সংশ্লিষ্টদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণেই এমন হুমকি আসতে পারে বলে তাঁর ধারণা।
তিনি জানান, হুমকি পাঠানো নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, জোরারগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলার তদন্ত এবং দ্রুত অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

