শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি মো: নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা এবং স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী দিনে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের বৃহৎ কর্মসূচির অংশ। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে। এছাড়া পরিবেশের সৌন্দর্য রক্ষায় প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

