শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের হাটখোলা মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রতন উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে হাটখোলা মাজার রোড এলাকায় অভিযান চালান। এ সময় রতনকে তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

