শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিকরুল হক জিকুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।
অন্যদিকে, এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত ও ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সরকারি শেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে গ্রেপ্তার করা হয়। সাকিল শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

