শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে শুকনা গোবরের পাশে পরোটার খামির তৈরি, পচা মিষ্টি সংরক্ষণ ও পোড়া তেলে খাবার প্রস্তুতের দায়ে একটি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’-এ এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্তোরাঁটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে জ্বালানি হিসেবে রাখা শুকনা গোবরের স্তূপের পাশে পরোটার ময়দার খামির তৈরি এবং শৌচাগারের দরজায় বসে এঁটো প্লেট পরিষ্কার করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রীকরণ, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার, বাসি-পচা মিষ্টি সংরক্ষণ এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পায় আদালত।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ ও শেরপুর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

