শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাসান আহমেদ ওরফে ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হাসান আহমেদ ওই এলাকার মো. আব্দুল মান্নান শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে ইয়াবার চালান মজুত রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হাজীপুর এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় হাসান আহমেদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে রাখা মোট ৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

