শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবাসহ মো. শাকিল আহম্মেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার তিনমাথা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ উপজেলার শুভগাছা-ভাতারিয়া গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুভগাছা বাজার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন শাকিল আহম্মেদকে তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

