শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বিএসটিআইয়ের অনুমোদনহীনতা ও খাদ্যে ক্ষতিকর উপকরণ ব্যবহারের দায়ে একটি বেকারি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ‘বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা কাঠের টেবিলে বিস্কুট তৈরি এবং খাবারে ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া কেক ও বিস্কুট সংরক্ষণের স্থানে তেলাপোকার উপস্থিতি, বিএসটিআইয়ের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহারের প্রমাণ মেলে।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে জব্দকৃত ক্ষতিকর লবণ ও পাঁচ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়। কারখানা কর্তৃপক্ষকে সকল ত্রুটি সংশোধনের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গ্রামীণ প্রকল্প: কোথাও কাজ ছাড়াই বিল, কোথাও পুরোনো ইট

ফেরদৌস জামান মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

