শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

বগুড়ার শেরপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় মুচলেকার শর্ত অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করেছেন জমির মালিকানা দাবিদার মো. রেজাউল করিম।
রেজাউল করিমের দাবি, উপজেলার বিনোদপুর মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া তাঁদের পরিবারের ১৯৪ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন তাঁরা। এর মধ্যে ১০৭ ও ৮৭ শতকের দুটি অংশ রয়েছে। প্রতিপক্ষের কয়েকজন জমির একাংশ নিজেদের নামে রেকর্ড করিয়ে নেওয়ায় এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
তিনি জানান, এ ঘটনায় ২০২৪ সালে বগুড়ার আদালতে ৩৯০/২০২৪ ও ৪০৫/২০২৪ নম্বর মামলা করা হয়। এ ছাড়া জমি দখলের চেষ্টা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৭৪০ পি/২০২৪ নম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলায় প্রতিপক্ষরা সংশ্লিষ্ট জমিতে আর যাবেন না বলে মুচলেকা দিয়ে অব্যাহতি নেন বলে দাবি করেন তিনি।

রেজাউল করিমের অভিযোগ, গত ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে মো. ওয়াজেদ আলী, মো. গাফফার, মো. আরিফ হোসেন, মো. আকতার মিয়া, মো. দেল মাহমুদ, মো. নুর আলম ও কবির উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে হালচাষ শুরু করেন। এ সময় সংঘাতের আশঙ্কায় তাঁরা বাধা দেননি। জমিতে চাষাবাদ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ২৫ অক্টোবর শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে জমিতে না যাওয়ার বিষয়ে নিষেধ করে। কিন্তু ২৭ অক্টোবর সকালে পুলিশের নিষেধ উপেক্ষা করে তাঁরা আবারও সেখানে গিয়ে চাষাবাদ শুরু করেন বলে অভিযোগ করেন রেজাউল করিম। পরে পুলিশের কাছে পুনরায় প্রতিকার চাইলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর দাবি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হোসাইন বলেন, জমিজমাসংক্রান্ত ঘটনায় পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বা ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিরোধপূর্ণ জমির বিষয়ে আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে প্রতিকার ও নিরাপত্তা চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ভাই আমানউল্লাহ আমান ও রজব আলী এবং ভাতিজা লিপু।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

