শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

বগুড়ার শেরপুরে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোকেন দেব (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কোলতাপাড়া এলাকায় রামনগরগামী সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত টোকেন দেব শেরপুর শহরের বিকাল বাজার এলাকার মৃত কার্তিক দেবের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কোলতাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এসআই কামরুল হাসান ও এএসআই ওমর সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহভাজন টোকেন দেবের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

