শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাময়িকীটির সম্পাদক ও সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, “সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় এবং মননশীলতার মূল বাহন। শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির সার্বজনীন সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বড় প্ল্যাটফর্ম। এ ধরনের সাময়িকী নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সৃজনশীল লেখক তৈরিতে দারুণ ভূমিকা রাখে।”

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ, প্রেসক্লাবের সাহিত্যবিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ এবং স্বরমালিকা সংগীত নিকেতনের পরিচালক আশরাফুল আলম রিপন।
অনুষ্ঠানে চারু নিকেতনের পরিচালক আমিনুল ইসলাম মাসুদ, কণ্ঠশিল্পী আবুল হোসেন আকাশ এবং সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, শফিকুল ইসলাম বাবলু, সাখাওয়াত হোসেন জুম্মা, বাদশা আলম, নাজমুল হুদা নয়ন, এনাম আহমেদ, জিন্না খান ও উত্তম সরকারসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলা সাহিত্যের বিকাশ ও সম্প্রীতির চেতনা ছড়িয়ে দিতে ‘মহার্ঘ’ পরিবারের এ সাহিত্যচর্চার ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

