শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

বগুড়ার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ নছিমন গাড়ির চাপায় পড়ে কৃষক হোসেন আলী শেখের (৬৫) মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকায় একটি হাইওয়ে রেস্তোরার সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, কৃষক হোসেন আলী শেখ তার বাড়ির গবাদি পশুর ঘাস কাটতে পায়ে হেঁটে মহাসড়কের পশ্চিম পাড়ে যাচ্ছিলেন। এ সময় ছোনকা থেকে সীমাবাড়ি বাজারের দিকে গরুবাহী নছিমন গাড়ি যাওয়ার সময় ঢাকা গামী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই কৃষককে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দুর্ঘটনার পর ওই গাড়িচালক মহাসড়কে গাড়ি ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশে হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

