শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

বগুড়ার শেরপুর পৌর শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও ‘শেরপুর জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী শিবদাস কর্মকার (৫৮) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। পৌর শহরের উত্তর সাহাপাড়ার শিশুপার্ক এলাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৭ অক্টোবর) শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

তাঁর প্রয়াণে শেরপুর জুয়েলার্স মালিক সমিতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

