জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগকে লুটপাট, চাঁদাবাজি কিংবা অন্যায়ের বৈধতা দেওয়ার সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের হিসাব দিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আয়োজনে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, মানুষের ওপর জুলুম করা, তাদের অধিকার কেড়ে নেওয়া কিংবা অন্যের প্রাপ্য আত্মসাৎ করার জন্য জবাবদিহি করতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না। প্রত্যেককে নিজের কাজের হিসাব দিতে হবে।
গত ১৭ বছরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন দলটির আমির। তিনি বলেন, দলের শীর্ষস্থানীয় ১২ জন নেতাকে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষকে প্রাণ দিতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
সম্মেলনে প্রাক্তন সাথী-সদস্যদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করতে হবে। হালাল পথে জীবিকা নির্বাহের পাশাপাশি সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। শুধু কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

