শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেনই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষক সমাজ তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হবে না। শিক্ষা কার্যক্রমকে রাজনীতিকরণ করা হলে তার ধ্বংস অনিবার্য, যা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।
দেশে গুণগত শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে সঠিক পাঠদানের অনেক অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি শিক্ষকদের প্রতি নিজেদের অধিকারের দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারের সক্ষমতা বিবেচনা করে শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব শিক্ষক নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের বিষয়টি বর্তমান সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

