মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় অভিযান শুরু

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর থেকেই চাঁদপুরের নৌ সীমানার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌ বাহিনী ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের নেতৃত্বে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, ইলিশের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রথম দিনের অভিযানে কোনো জেলে, জাল বা নৌকা এখনো আটক করা হয়নি। তবে নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে সরকারিভাবে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। তবে নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মধ্যে আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
অন্যদিকে, নিষেধাজ্ঞা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম বৃহৎ মৎস্য আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের বেচাকেনা বন্ধ রয়েছে। ফলে চিরচেনা এই মাছঘাটে এখন নীরবতা নেমে এসেছে। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ ধরা ও মাছঘাটে ইলিশের বেচাকেনা বন্ধ রাখতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

চাঁদপুরে শিক্ষার্থীদের মিড ডে মিলের রুটি পুকুরে, তদন্তের নির্দেশ

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎকারী সেই ব্যবসায়ী সপরিবারে আটক

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

