চাঁদপুরে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবনের বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত ও গলা বাঁধা ছিল। গলায় কোপের চিহ্নও পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত লুৎফর নাহার চাঁদপুরের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে। ১৮ দিন আগে জোড়পুকুর পাড়ের নাজিরা কমপ্লেক্সে একটি বাসা ভাড়া নেন তিনি। সেখানে একাই থাকতেন। তবে মাঝেমধ্যে মেয়েরা এসে তাঁর সঙ্গে থাকতেন। তাঁর একমাত্র ছেলে বর্তমানে জাপানে রয়েছেন।
নিহতের মেয়ে নাহিদা জানান, তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে বেঁধে এবং মাথায় গুরুতর আঘাত করে তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বাসার বিছানায় মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলাকেটে হত্যা করা হয়েছে। হাত ও গলা বাঁধা অবস্থায় তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় কোপানোর চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে চাঁদপুর সদর থানা-পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির রাজত্ব, স্কুলের জমিও অনিরাপদ!

ট্রাজেডির ছায়া পেরিয়ে বগুড়ায় রথযাত্রায় ভক্তদের ঢল

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

শখের গোখরার কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি, খাবার দিতে খুলেছিলেন বাক্স

চাঁদপুরে এলপিজি গ্যাসের সংকট, সিলিন্ডারপ্রতি বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় অভিযান শুরু

চাঁদপুরে শিক্ষার্থীদের মিড ডে মিলের রুটি পুকুরে, তদন্তের নির্দেশ

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎকারী সেই ব্যবসায়ী সপরিবারে আটক

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

