চাঁদপুরে শিক্ষার্থীদের মিড ডে মিলের রুটি পুকুরে, তদন্তের নির্দেশ

চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড ডে মিলের’ বানরুটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি খাবারের এমন অপচয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের আয়া লিপি দাসকে সরকারি বানরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এমন ঘটনা ঘটেছে।
ক্ষুব্ধ একাধিক অভিভাবক জানান, শিশুদের পুষ্টির জন্য সরকার যে খাবার বরাদ্দ দিয়েছে, তা শিক্ষার্থীদের না দিয়ে এভাবে পুকুরে ফেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, "রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি রয়ে গিয়েছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে।"
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই জানান, খবর পেয়ে বিদ্যালয়ে এসে পুকুর থেকে বানরুটিগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনার বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাধ্যমিক শিক্ষক ও বাশিসের ইফতার মাহফিলে এমপি সিরাজ

হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ

প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎকারী সেই ব্যবসায়ী সপরিবারে আটক

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

