দক্ষিণ আফ্রিকা সফর শেষ সাদমানের

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ টেস্ট দল। গোড়ালির চোটের কারণে আসন্ন সফরে খেলা হচ্ছে না ওপেনার সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে পাওয়া চোটই শেষ পর্যন্ত তাঁকে ছিটকে দিয়েছে দল থেকে। তাঁর পরিবর্তে টেস্ট দলে জায়গা পেতে পারেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে সাদমানের ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের এক সদস্য ওয়েবসাইটটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নির্বাচক বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে।’
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন গোড়ালিতে চোট পান সাদমান। চোটের ধরন গুরুতর হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে চলমান টেস্টের বাকি অংশেও একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।
সাদমানের জায়গায় সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।
বর্তমানে জাতীয় দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন রবিন। কোচদের তত্ত্বাবধানে নেট অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত সুযোগ পেলে সেটি হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
টেস্ট সিরিজের পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

হাসানের হ্যাটট্রিকে কোণঠাসা আফগানিস্তান, ১ রানে হারালো ৪ উইকেট

ঘরের মাঠে চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ: নাজমুল হোসেন শান্ত

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

