ঘরের মাঠে চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চা-বিরতির আগে মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২২৬ রান।
ইনিংসে দারুণ শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৭ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। ইয়ামিনের একটি চমৎকার ইনসুইং ইয়র্কারে বোল্ড হন তিনি। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ২৯ রান করে কাইস আহমেদের লেগ ব্রেকে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এই নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে টানা ৭ ইনিংসে কোনো ফিফটি পেলেন না শান্ত।

এর আগে উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তানজিদ ৭১ বলে ৮৩ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলে ইসমত আলমের বলে আউট হন। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ১২৪ রান। আরেক ওপেনার সাদমান ইসলামও বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে ব্যক্তিগত ৬৭ রানে মোহাম্মদ সেলিমের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৭ বছর পর ‘মৃত’ আয়েশাকে জীবিত উদ্ধার

নিজ আসনেই হারলেন মুখ্যমন্ত্রী মমতা

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ: নাজমুল হোসেন শান্ত

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

