বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

মালয়েশিয়ায় চাকরি নিয়ে আজ বৃহস্পতিবার দেশ ছাড়ছেন ১১২ বাংলাদেশি কর্মী। সম্পূর্ণ বিনা খরচে তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সন্ধ্যায় প্রথম ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ পাওয়া কর্মীদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত। তাদের চাকরির চুক্তি তিন বছরের, তবে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। কর্মীদের আবাসন ও চিকিৎসাসেবা দেবে নিয়োগকর্তা।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মীদের বিদায় জানানোর কথা রয়েছে।
বোয়েসেলের এই নিয়োগ কার্যক্রমে অনুসরণ করা হচ্ছে ‘শূন্য মানে শূন্য’ নীতি। কর্মীদের পাসপোর্ট তৈরি, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের সব খরচ মিলিয়ে জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় দিচ্ছে নিয়োগকর্তা।
রাশেদুল হকের হিসাব অনুযায়ী, এই ব্যবস্থায় প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জন কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ দাড়াচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
প্রকাশ্য লটারিতে প্রাথমিক বাছাই
বোয়েসেল জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালালের সম্পৃক্ততা ছিল না। স্বচ্ছতার জন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে নির্ধারিত পদ্ধতিতে। অনলাইনে আবেদন করেছিলেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।
এদিকে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মোট ১ হাজার ৪৮ জনের চাহিদা পেয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
এই কর্মসূচিতে কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বোয়েসেল আরও জানিয়েছে, বিদেশে কর্মী নিয়োগসংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই নিয়োগের তথ্য যাচাই না করে কারও সঙ্গে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

