শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তাকে কীভাবে দেশে আনা হবে, কোন বিমানে আনা হবে কিংবা প্রত্যর্পণের প্রক্রিয়া কী হবে, সেসব বিষয় পরে নির্ধারণ করা হবে। এ বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনার সুযোগ নেই উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে বাংলাদেশে ফেরত চায়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে, কিংবা কীভাবে তাকে হস্তান্তর করা হবে, এসব বিষয় ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে ভারতে অবস্থান করছেন। বিচারিক প্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। ফলে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন ভারতের সঙ্গে প্রত্যর্পণ আলোচনার অংশ।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়। তাকে প্রত্যর্পণ করা উচিত। শেখ হাসিনা নিজেই যদি বাংলাদেশে আসতে চান, তাহলে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে খুশি মনে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা উচিত। কারণ, যিনি আসামি, তিনি নিজেই বাংলাদেশে যেতে চাইছেন।
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বরকে ঘিরে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

