বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

বগুড়ায় শুটিংয়ের কাজে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল বলেন, সকালে ঘুম থেকে উঠে সবার মতো নাশতা করেন সোহেল খান। এরপর নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন তিনি। একপর্যায়ে হোটেল কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান, মধ্যাঙ্গুলি দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন অভিনেতা শিবা শানু

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

