ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সাবেক সভাপতি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের মেছের উদ্দিন সরকারের ছেলে বেলাল হোসেন সরকার (৫৫)। তিনি চৌকিবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপরজন একই উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মোজদার হোসেনের ছেলে কামাল সরকার (৫০)। তিনি আওয়ামী লীগের কর্মী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২২ নভেম্বর রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এজিএম বাদশাহ এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার বেলাল ও কামালকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার

