ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

বগুড়ার ধুনটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাঁর মুদি দোকানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তবে প্রায় তিন বছর আগে গ্রামে ফিরে বাড়ির পাশেই একটি মুদি দোকান চালু করেন মিলন। বাড়িতে তিনি একাই থাকতেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিশুটি তার দোকানে চিপস কিনতে যায়। অভিযোগ, এ সময় শিশুটিকে কৌশলে দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। একপর্যায়ে তাঁর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে শিশুটি। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় সে।
শিশুর কাছ থেকে ঘটনা জানার পর সন্ধ্যায় স্বজন ও স্থানীয় লোকজন মিলনের দোকানে গিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে ধুনট থানায় সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত লোকজন তাঁর দোকানঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় রোববার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বগুড়ায় টমেটো খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

