১০ ডিসেম্বরের মধ্যে হজের বাকি টাকা জমা না দিলে বাতিল হবে নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য সময় বেধে দিয়েছে সরকার। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও বেসরকারি, উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
এ জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৩ হাজার ৫০০ জন
ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রথমে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছিল। পরে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ কোটা আরও ৫ হাজার বাড়ানো হয়। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
এর আগে গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সরকারি ও বেসরকারি, দুই ব্যবস্থাপনাতেই নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল। এবার সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

শেরপুরে ঐতিহ্যবাহী মহালক্ষ্মী পূজা

আগামীকাল শুভ মহালয়া

আগামীকাল শুভ মহালয়া

পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

