বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে পৌঁছেও বিদেশযাত্রা করতে পারলেন না নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল আসলামের। সে উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলাটির তদন্ত করছে ডিবি।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন আসলাম। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। আরেকটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনে করা দুটি মামলায় তাঁর যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলাগুলোতেও অব্যাহতি পান তিনি।
পুলিশের নথি বলছে, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় যুবলীগ নেতা গালিব হত্যা ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ে গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরের বছরের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র জমা দেয়। মামলাটি এখনো বিচারাধীন।
এই মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্ত হন আসলাম।
উল্লেখ্য, ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা আসলামের বাবা শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে আলোচিত নাম হয়ে ওঠেন শেখ মো. আসলাম। চারদলীয় জোট সরকারের সময় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাঁর নাম ছিল।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের সঙ্গে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। একসময় তিনি সুইডেনে অবস্থান করেন। দেশে ফেরার পর তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ পরিচিতি জুড়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

