সারাদেশে ক্রিকেট একাডেমি গড়বে বিসিবি: তামিম

দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে তৃণমূল পর্যায়ে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পর্যায়ক্রমে ৬৪ জেলায় ক্রিকেট একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে প্রাথমিক ধাপে আগামী কয়েক মাসের মধ্যেই ছয় থেকে সাতটি একাডেমির কার্যক্রম শুরু করবে বোর্ড।
রোববার (২২ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় বিসিবি পরিচালক এবং মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী উপস্থিত ছিলেন।
বোর্ড সভাপতি জানান, প্রাথমিকভাবে চালু হতে যাওয়া প্রতিটি কেন্দ্রে প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রিকেটার প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং সেখানে স্থানীয়ভাবে চুক্তিভিত্তিক কোচ নিয়োগ দেওয়া হবে। এই উদ্যোগের ফলে খেলোয়াড় তৈরির সামগ্রিক প্রক্রিয়া আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে পরিচালিত একাডেমিগুলোর সঙ্গে কোনো ধরনের প্রতিযোগিতায় যাবে না বলে স্পষ্ট করেছেন তামিম। তিনি বলেন, “আমরা কোনোভাবেই স্থানীয় একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করতে চাই না, বরং তাদের টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ।”
কম বাজেটেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব উল্লেখ করে তামিম ইকবাল জানান, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরগুলোতে আগে থেকেই মাঠ, উইকেট ও ইনডোর সুবিধা বিদ্যমান রয়েছে। ফলে এসব জায়গায় কার্যক্রম শুরু করতে বড় বাজেটের প্রয়োজন নেই; কেবল বল ও প্রয়োজনীয় কিটস সরবরাহ করলেই চলবে।
বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতির ত্রুটি দূর করতে নতুন পদক্ষেপের কথাও জানান বিসিবি প্রধান। তিনি বলেন, বর্তমানে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের টুর্নামেন্টের মাত্র এক সপ্তাহ আগে খেলোয়াড়দের বয়স যাচাই করেই মাঠে নামিয়ে দেওয়া হয়। বিসিবির লক্ষ্য এখন অন্তত চার মাস আগে থেকেই বয়স যাচাই সম্পন্ন করা, যাতে তরুণ ক্রিকেটাররা বিসিবি কিংবা স্থানীয় একাডেমিতে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারে।
একাডেমি চালুর সামগ্রিক রূপরেখা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে রবিনের

দক্ষিণ আফ্রিকা সফর শেষ সাদমানের

হাসানের হ্যাটট্রিকে কোণঠাসা আফগানিস্তান, ১ রানে হারালো ৪ উইকেট

ঘরের মাঠে চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ: নাজমুল হোসেন শান্ত

