দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘরে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি জানিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।’
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে পারিবারিকভাবে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্ত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি এই অলরাউন্ডার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ: নাজমুল হোসেন শান্ত

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

