১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু। বাইরে থেকে সাধারণ কিছু মনে হলেও সেগুলোর ভেতরে ছিল ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানিতে সৌরভের পক্ষে তাঁর আইনজীবী রনজুল ইসলাম জামিন আবেদন করেন। তবে অন্য দুই আসামির পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানান এসআই সাইফুল ইসলাম।
এ ঘটনায় শনিবার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন থানার এসআই আবুল কালাম।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে তাঁর কোমরে বাঁধা কমলা রঙের কাপড়ের ভেতর থেকে ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা করতে স্বর্ণকারের সহায়তা নেওয়া হয়। পরে রাসায়নিক বিশ্লেষণেও সেগুলো স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হওয়া যায়।
এপিবিএন জানায়, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এর মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে বিশেষ কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ইসলাম ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় তা চোরাচালান করতেন বলে অভিযোগ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

