মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

রাজধানীর মতিঝিলে মেসার্স পূবালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করায় প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিয়ম পাওয়া দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অভিযানকালে পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পেট্রোল সরবরাহকারী ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল সরবরাহকারী ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া অভিযানের সময় পরিদর্শন কাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বিএসটিআই জানায়, জ্বালানি তেল পরিমাপে অনিয়ম এবং পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

