১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নতুন এ দর রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া নিয়ে ভোক্তাদের ভোগান্তি আগেও ছিল। গত অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় তখনও সিলিন্ডার বিক্রি হচ্ছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।
বিইআরসির ঘোষিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগের মধ্যেই এবার সিলিন্ডারের দাম আরও বাড়ানো হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?

টানা চার দফায় কমল সোনার দাম, ভরি কতো?

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

