কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে কান্নারত ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে দ্রুত সরে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রানা, বয়স আনুমানিক ৪০ বছর।
আনসার বাহিনী সূত্রে জানা যায়, স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়ার নজরে আসে, এক ব্যক্তি কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম থেকে নামার চেষ্টা করছেন। শিশুটির কান্না থামছিল না। একই সঙ্গে ওই ব্যক্তির আচরণেও সন্দেহ হওয়ায় শাহিন মিয়া ও সেখানে উপস্থিত কয়েকজন যাত্রী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক কোনো উত্তর দিতে না পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া তাঁকে আটক করেন।

ঘটনার পর স্টেশনে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। পরে আটক ব্যক্তি ও শিশুটিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশের জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এদিকে, শিশুটির পরিচয় শনাক্ত এবং তার অভিভাবকদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। শনাক্তের পর শিশুটিকে অভিভাবকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

