শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে ঢাকায় এসে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহের মুখে পড়েন এক যাত্রী। পরে তাঁর শরীর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ১৮টি স্বর্ণবার উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা এক যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সঙ্গে থাকা লাগেজও স্ক্যান করে পরীক্ষা করা হয়।

পরে শরীরে অবৈধ কিছু বহন করছেন কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তাঁর কাছে স্বর্ণবার থাকার বিষয়টি বেরিয়ে আসে। একপর্যায়ে তিনি শরীরে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে মোড়ক খুলে পাওয়া যায় ১৮টি স্বর্ণবার। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৭ গ্রাম।
সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।
এ ঘটনায় জড়িত যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

