অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তাঁদের অবরোধের কারণে আজিমপুর সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুরাহা না হওয়ায় তাঁরা পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার পর রাতে পুলিশ তাঁকে সেখান থেকে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা ও হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশি সহায়তায় তাঁকে কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। শুক্রবার সকালে সড়কে নেমে তাঁরা নতুন করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের ক্ষোভের পেছনে রয়েছে একাধিক অভিযোগ। তাঁদের ভাষ্য, আবাসিক হলের আসন বাতিলের হুমকি, প্রশাসনিক অনিয়ম ও অধ্যক্ষের স্বেচ্ছাচারী আচরণ তাঁদের দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ করে তুলেছে। এর পাশাপাশি অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ শিক্ষার্থীদের কাছে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি নিয়েও অসন্তোষ তৈরি হয়।
আন্দোলনকারীরা বলছেন, এসব অভিযোগের যথাযথ সমাধান এবং অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

