ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে লেক সার্কাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাধার মুখে সেখানে জানাজা অনুষ্ঠিত হতে পারেনি। খবর পেয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে পুলিশ চারজনকে আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান ৪৮ বছর বয়সী রোটন। রোববার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। পরবর্তীতে ঢাকা হয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে নেওয়ার আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা পড়ার কথা ছিল। তবে বিকালে মরদেহ বহনকারী গাড়িটি সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ ধানমন্ডির দিকে যেতে বাধা দেয়।
জানাজায় অংশ নিতে আগেই তাকওয়া মসজিদ এলাকায় জড়ো হয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়ে মারধর করে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
মরদেহের সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা মো. রবিন জানান, বাদ আসর জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পৌনে ৪টার দিকে সাইন্সল্যাব মোড়ে এলে পুলিশ ধানমন্ডির দিকে যেতে বাধা দেয়। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিদ্ধান্ত বদলে গাড়িটি সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। জানাজায় অংশ নিতে আসা মাজহারুল ইসলাম মানিক অভিযোগ করে বলেন, আসর নামাজের আগেই পুলিশ মরদেহ এলাকাটিতে প্রবেশ করতে দেয়নি। একই সময়ে উপস্থিত লোকজনের ওপর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের ধানমন্ডিতে এসে জানাজা শেষ করার কথা বলা হলেও চট্টগ্রামে যেতে দেরি হয়ে যাবে জানিয়ে তারা ওই পথেই চলে যান। এছাড়া ঘটনাস্থল থেকে মিছিল বের করার চেষ্টা করলে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

