রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

রাজধানীতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মিরপুর-২ এলাকা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, পাপিয়া সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ ছাড়া ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত নাশকতার ঘটনায় তাঁর অনুসারীদের জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন পাপিয়া। সেখানে তিনি লিখেছিলেন, ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

