বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর হাটখোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে ধরা হয়।
গ্রেপ্তাকৃতর নাম মো. শাহাদত হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য। তিনি ওই মামলার ৩৯ নম্বর এজাহাভুক্ত আসামী।
থানা সূত্র জানায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছিল।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, “এ ঘটনায় শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

বগুড়ায় সেনা অভিযানে দুই রাউন্ড গুলি উদ্ধার, পলাতক অভিযুক্ত

