বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফুটপাতের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় লাল রঙের একটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে সেটি খুলে ভেতরে ২.২ বোর ক্যালিবারের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিগুলো ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও পুলিশ জানিয়েছে।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

