বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ার নারুলী এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় মমতা (৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রথম ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হওয়ার পর মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই সেখান দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। দুর্ঘটনার পরপর তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে স্বজনেরা তাঁর পরিচয় নিশ্চিত করেন।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন সেটির ওপর দিয়ে চলে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্টেশনমাস্টার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

