ফরিদপুরে ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. হারুন রশীদ (২৪)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে ভাঙ্গা-বরিশাল কাউন্টারের পশ্চিম পাশের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান সংস্থাটির সদস্যরা। এ সময় টেকনাফ-কক্সবাজার রুট থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছিল। একপর্যায়ে হারুন রশীদকে তল্লাশি করে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

হারুন রশীদ কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইউনুছের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাবা সিদ্দিক মিয়া ও মা রেনুয়ারা বেগম, দুজনই মৃত।
ডিএনসি সূত্রের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহের তথ্য পাওয়া গেছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই করা হবে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, মাদক পাচার ও সরবরাহ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ হাজার ৯০০ ইয়াবাসহ হারুন রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বেহুলার গল্প থেকে নবদুর্গার রূপ, ২৭৭ প্রতিমায় সাজছে হরি মন্দির

ফরিদপুরে আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গ্রেফতার

