রাস্তা থেকে প্রতিমা সরাতে বলা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় রাস্তার ওপর থেকে প্রতিমা সরাতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে ভাঙ্গা পৌরসভার দুধ বাজার এলাকার নদীর ঘাটে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে প্রায় ৫০ হাত দূরত্বে পাশাপাশি দুটি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে বুধবার দিবাগত রাত তিনটার দিকে প্রথমে হরিমন্দির যুব সংঘের সদস্যরা প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যান। কিছুক্ষণ পর একই উদ্দেশ্যে সেখানে যান কুমারপট্টি তরুণ সংঘের সদস্যরাও।

সূত্র জানায়, এ সময় কুমারপট্টি তরুণ সংঘের একটি প্রতিমা রাস্তার ওপর রাখা ছিল। হরিমন্দির যুব সংঘের সভাপতি স্বপন দাস প্রতিমাটি সরিয়ে রাখতে বললে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কুমারপট্টি তরুণ সংঘের সভাপতি সুব্রত রায় সরকারি রাস্তার ওপর প্রতিমা রাখা হয়েছে বলে সেটি সরাতে আপত্তি জানান বলে জানা গেছে।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, কুমারপট্টি তরুণ সংঘের ২০ থেকে ৩০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে হরিমন্দির যুব সংঘের সদস্যদের ওপর হামলা চালান। এতে হরিমন্দির যুব সংঘের সভাপতি তপন দাসসহ অন্তত ১০ জন আহত হন।
হরিমন্দিরের সভাপতি স্বপন দাস বলেন, সংঘর্ষে তিনি, তাঁর স্ত্রী, ভাইসহ তাঁদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাঁর অভিযোগ, সামান্য বিষয়কে কেন্দ্র করে কুমারপট্টি তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের নির্দেশে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে কুমারপট্টি তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফরিদপুরে ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেহুলার গল্প থেকে নবদুর্গার রূপ, ২৭৭ প্রতিমায় সাজছে হরি মন্দির

ফরিদপুরে আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

