ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গ্রেফতার

ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার একটি দল। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শেখ ফয়েজ ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও চ্যানেল এসটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং শেখ মানিকের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, “২৪–এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র–জনতার ওপর হামলা করেছে। মামলায় তিনি অন্যতম আসামি। আমরা মানববন্ধন করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উত্তেজনাকর পোস্ট দিচ্ছিলেন।”
ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, “তিনি এতদিন পলাতক ছিলেন। বুধবার সন্ধ্যায় আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

