বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ার ধুনট থানায় দায়িত্বরত এক উপ-পরিদর্শক (এসআই) অভিযোগ তদন্ত করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আদেশে স্বাক্ষর করেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন যে, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর দালাল চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি। ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগের তদন্ত করতে গিয়ে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এরই মধ্যে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পৃথক তদন্ত শুরু করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, অনুসন্ধান চলাকালে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে হওয়া কথোপকথনের একটি অডিও ক্লিপ সংগ্রহ করা হয়, যা তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হয়েছে।
তদন্ত শেষে ১০ জুলাই সংশ্লিষ্ট প্রতিবেদন পুলিশ সুপারের দপ্তরে জমা দেন তদন্ত কর্মকর্তা শুকুর আলী। পরে সেই প্রতিবেদনের আলোকে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

